বিডি নিউজ ৬৪: ময়মনসিংহের নান্দাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠান করেছে ‘উষা’ নামে একটি সংগঠন। আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উষার সভাপতি মো. সৌরভ ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, মুশুল্লী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আলম ফরাজী, প্রভাষক মো. সাইদুর রহমান ও শিক্ষক রমিজ উদ্দিন আহম্মেদ।
উষার সাধারণ সম্পাদক আনিসুজ্জামান লিংকন জানান, মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষায় ৫২ জন, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৫ জন মোট ১৩০ জনকে সংবর্ধিত করা হয়।
তিনি আরো জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গত ২০০১ সালে ইউনিভার্সিটি স্টুডেন্টস সলিডারেটি এলায়েন্স(উষা) নামে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। সংগঠনটি প্রতি বছর মেধাবী শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধিত করে থাকে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল