বিডি নিউজ ৬৪: আপনার সম্পর্কে মানুষের কোনো ধারণা যদি তাৎক্ষণিক বদলে ফেলা যায়, তাহলে কেমন হবে? মুখ খোলার আগেই যদি অন্যের মাঝে প্রবেশ করতে পারেন এবং সফলতা নিশ্চিত করেন, তবে কেমন হয়? এ কি সম্ভব? বিশেষজ্ঞদের মতে সম্ভব।
কমিউনিকেশন্স এবং বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট ড. লিলিয়ান গ্লাসের মতে, তেমন কিছু না, কেবল আপনার ভঙ্গিমা ঠিকঠাক করে নিতে হবে। যদি মাথা উঁচু করে দাঁড়ান, দেহ সটান থাকে এবং যার সঙ্গে কথা বলছেন সরাসরি তার মুখের দিকে তাকিয়ে থাকেন তবে আপনি সেখানে অনন্য ব্যক্তিত্বের অধিকারী। এর পেছনে অনেক বৈজ্ঞানীক সমর্থন রয়েছে।
নর্দনওয়েস্টার্ন ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়, যারা মাথা উঁচু করে হাঁটেন, তারা কেবল অন্যদের সম্মান পান তাই নয়, তারা নিজেদের শ্রদ্ধা করেন বলেও মন করা হয়। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষক রেমি মেলিনা জানান, নেতিবাচক পরিস্থিতি সামলে নিতে অঙ্গভঙ্গি দারুণ কার্যকর হয়।
এ ছাড়া হার্ভার্ড বিজনেস স্কুল এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির যৌথ গবেষণায় বলা হয়েছে, মেরুদণ্ড সোজা ও বুকটান করে যারা দাঁড়িয়ে থাকেন, তাদের নেতা বলে মনে হয়। আর এমন আত্মবিশ্বাসী মানুষদের কে না পছন্দ করেন? এ ধরনের ভঙ্গীকে উচ্চ ক্ষমতাধর অঙ্গভঙ্গি বলে মনে করা হয়।
কাজেই নিজেকে অন্যের সামনে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সফল বলে তুলে ধরতে এমন ভঙ্গীর চর্চা করুন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল