আইসিসি থেকে বিপুল অর্থ পুরস্কার পাচ্ছে ভারত
আইসিসি থেকে বিপুল অর্থ পুরস্কার পাচ্ছে ভারত

আইসিসি থেকে বিপুল অর্থ পুরস্কার পাচ্ছে ভারত

বিডি নিউজ ৬৪: সম্প্রতি টেস্ট ক্রিকেটে ভারত যেন উড়ছে। দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে কোহলি বাহিনী। আর এর পুরস্কারস্বরুপ আইসিসি থেকে বিপুল পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে পাচ্ছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তানকে হটিয়ে টেস্টে এক নম্বর স্থান দখল করার দরুণ ভারতীয় দলকে মোট ১ মিলিয়ন ডলার পুরস্কার হিসেবে দিচ্ছে আইসিসি। ভারতের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট এখন ১১১। তাই দলটি পাচ্ছে ভারতের অর্ধেক পরিমাণ অর্থ। আইসিসির নিয়ম অনুযায়ী র‌্যাংকিংয়ে থাকা তৃতীয় এবং চতুর্থ দল পাবে যথাক্রমে ২ লক্ষ এবং ১ লক্ষ ডলার পুরস্কার।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে ক্রিকেটে এখনও শীর্ষে অস্ট্রেলিয়া। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা ভারত চার নম্বরে। তিনে নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *