সালমান-জ্যাকলিন ফের একসাথে
সালমান-জ্যাকলিন ফের একসাথে

সালমান-জ্যাকলিন ফের একসাথে

বিডি নিউজ ৬৪: ‘কিক টু’তে কোনো পরিবর্তন আসছে না। সিরিজের দ্বিতীয় পর্বেও সালমান-জ্যাকুলিন জুটিই থাকছে বলে জানিয়েছেন ছবির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী বছর শুটিং শুরু করার কথাও জানান এ পরিচালক।

এদিকে ২০১৫ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান বলেছিলেন‍, ‘কিক’ ছবির সিকুয়্যেলে আর থাকছেন না জ্যাকুলিন। এরপর গুঞ্জন উঠল, জ্যাকুলিনের বদলে আসতে পারেন কৃতি শ্যানন বা অ্যামি জ্যাকসন।

কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিলেন পরিচালক নিজেই। সাজিদ নাদিয়াদওয়ালার চারটি ছবিতে অভিনয় করছেন জ্যাকুলিন। ‘হাউসফুল’ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় পর্ব, ‘কিক’ ও ‘ঢিশুম’ ছবিতে নায়িকা ছিলেন তিনি।

একটি সাক্ষাৎকারে জ্যাকুলিন বলেন, ‘কিক’ তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি ছবি। ‘কিক’ ছবি করার পর একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলেও জানান এ অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *