শি জিনপিংয়ের বাংলাদেশে দ্বিতীয় রাষ্ট্রীয় সফর
শি জিনপিংয়ের বাংলাদেশে দ্বিতীয় রাষ্ট্রীয় সফর

শি জিনপিংয়ের বাংলাদেশে দ্বিতীয় রাষ্ট্রীয় সফর

বিডি নিউজ ৬৪: প্রায় তিন দশক পর চীনের কোন প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসছেন আজ। তবে, শি জিনপিং এর বাংলাদেশে এটি দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। এর আগে ২০১০ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে এসেছিলেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার এ সফরের সময় ২৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হবার কথা রয়েছে।
রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অবস্থানের কারণে চীনকে এশিয়ার সুপার পাওয়ার বলা হয়।
সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রমাগত আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর চেষ্টা, চীনের কাছে বাংলাদেশকে অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
সেই সঙ্গে, কৌশলগত দিক দিয়ে ভারত মহাসাগরীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে চীন তার উপস্থিতি বাড়াতে চাইছে।
ফলে চীনের প্রেসিডেন্টের এ সফরকে বাংলাদেশের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এছাড়া, বাংলাদেশ তার আমদানির সবচেয়ে বড় অংশটি করে চীন থেকে। প্রধান আমদানি পণ্যের মধ্যে রয়েছে টেক্সটাইল, যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সরঞ্জামাদি, সার, টায়ার, লৌহ ও ইস্পাত, সয়াবিন তেল ও পাম অয়েল, এবং গম।
অন্যদিকে, চীন বাংলাদেশ থেকে চামড়া, পাট ও পাটজাত পণ্য, চা, তৈরি পোশাক এবং মৎস্য জাতীয় পণ্য আমদানি করে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এই মূহুর্তে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ সাড়ে সাতশো কোটি মার্কিন ডলারের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *