বিডি নিউজ ৬৪: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে নতুন যুগের সূচনা করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে গত মঙ্গলবার গণভবনে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন শি জিন পিং। তার এই সফর উপলক্ষে সিনহুয়াকে দেওয়া সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার বিশ্বাস, প্রেসিডেন্ট জিনপিংয়ের এই সফর দক্ষিণ এশিয়ার জন্যও গুরুত্ব বহন করবে।
চীন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় বন্ধন বিরাজমান, সেই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেছেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান, সুপ্রতিবেশীসুলভ মনোভাব, পারস্পরিক বিশ্বাস, আস্থা ও পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়গুলোকে গুরুত্ব দেয়।
প্রধানমন্ত্রী বলেছেন, চীন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার এবং নিজেদের স্বপ্ন অনুধাবনে চীনকে বিশ্বস্ত অংশীদার বরে মনে করি আমরা। বিনিয়োগ, পুঁজি এবং কারিগরিবিষয়ক আমাদের বড় বড় অনেক প্রকল্পে চীন বর্তমানে নেতৃত্ব দিচ্ছে।
জিনপিংয়ের সফরে বিভিন্ন খাতে নতুন যুগের সূচনা করবে : প্রধানমন্ত্রী
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল