লিবিয়ায় পাচারের চেষ্টা, বিমানবন্দর থেকে ৩৯ জন আটক
লিবিয়ায় পাচারের চেষ্টা, বিমানবন্দর থেকে ৩৯ জন আটক

লিবিয়ায় পাচারের চেষ্টা, বিমানবন্দর থেকে ৩৯ জন আটক

বিডি নিউজ ৬৪: লিবিয়ায় পাচারের চেষ্টার সময় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৯ জনকে আটক করেছে র‍্যাব। বুধবার বিকালে তাদের আটক করা হলেও বিষয়টি গণমাধ্যমকে জানানো হয় বৃহস্পতিবার দুপুরে।

র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি চন্দন দেবনাথ সাংবাদিকদের বলেন, এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে দুবাই হয়ে তাদের লিবিয়া যাওয়ার কথা ছিল। তাদের কাছে ভুয়া ভিসা ছিল।

তিনি বলেন, তারা মানবপাচারের শিকার। পাচারকারী চক্রটির সন্ধানও আমরা পেয়েছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *