আপনার ফোনটি হয়তো স্মার্ট, কিন্তু ডাক্তারই ডিজিটাল অ্যাপের চেয়ে বেশি জানেন
আপনার ফোনটি হয়তো স্মার্ট, কিন্তু ডাক্তারই ডিজিটাল অ্যাপের চেয়ে বেশি জানেন

আপনার ফোনটি হয়তো স্মার্ট, কিন্তু ডাক্তারই ডিজিটাল অ্যাপের চেয়ে বেশি জানেন

বিডি নিউজ ৬৪: আপনি যদি অসুস্থ বোধ করেন এবং জানতে চান আপনার কী সমস্যা হয়েছে, এ ক্ষেত্রে আপনাকে সহায়তা করার জন্য আপনার স্মার্টফোনে রয়েছে কিছু অ্যাপস। কিন্তু মানুষ ডাক্তারের মতো মোবাইল অ্যাপস আপনাকে পুরোপুরি যথাযথভাবে বলতে পারবে না যে আপনার ঠিক কী হয়েছে। কোনোভাবেই তা সম্ভব নয়।
মুখোমুখি তুলনামূলক একটি পরীক্ষায় দেখা গেছে, বাস্তবের মানুষ চিকিৎসকরা ২৩টি উপসর্গ পরীক্ষক একগুচ্ছ অ্যাপস এবং ওয়েবসাইটের চেয়েও ভালো পরফর্ম করেছেন। সোমবার জেএএমএ ইন্টারনাল মেডিসিন জার্নালে এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এমনকি তিন তিনবার একটি বিষয়ের উত্তর দানের সুযোগ দেওয়ার পরও সফটওয়্যার মানুষ চিকিৎসকদের চেয়ে অনেক পিছিয়ে ছিল। এছাড়া অ্যাপস এবং ওয়েবসাইটগুলো সর্বোচ্চ ৫১ শতাংশ ক্ষেত্রে সঠিকভাবে রোগ নির্ণয়ে সক্ষম হয়েছে। অন্যদিকে, মানুষ ডাক্তাররা সর্বোচ্চ ৮৪ শতাংশ ক্ষেত্রে সঠিকভাবে রোগ নির্ণয়ে সক্ষমতা দেখিয়েছেন।
গবেষণাটি পরিচালিত হয় হার্ভার্ড মেডিকেল স্কুল, বোস্টনের ব্রিঘাম অ্যান্ড ওমেনস হসপিটাল এবং ওয়াশিংটন ডিসির হিউম্যান ডায়াগনসিস প্রজেক্ট এর সম্মিলিত উদ্যোগে। এতে অংশ গ্রহণ করেছেন ২৩৪ জন চিকিৎসক। তাদেরকে রোগীদের চিকিৎসা বিবরণী পড়ে রোগ নির্ণয়ের কথা বলা হয়। একই বিবরণী বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটেও দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *