স্বাদে ভালো, কিন্তু যে কারণে রান্নায় স্বাস্থ্যকর নয় নারকেল তেল
স্বাদে ভালো, কিন্তু যে কারণে রান্নায় স্বাস্থ্যকর নয় নারকেল তেল

স্বাদে ভালো, কিন্তু যে কারণে রান্নায় স্বাস্থ্যকর নয় নারকেল তেল

বিডি নিউজ ৬৪: রান্নার কাজে আমেরিকার বাজারে নারকেল তেলের কদর বেড়েছে গত ৫ বছরে। ভোক্তারা অবশ্য এ নিয়ে সন্দিহান। অনেকেই সিন্ধান্ত নিতে পারছেন না যে, তারা কি নারকেল তেলেই রান্না করবেন? ইন্টারনেটে সার্চ দিয়ে এই তেলের বিস্ময়ক গুণের কথা জানতে পারবেন। তবে তেলটির ওপর উচ্চমানের বৈজ্ঞানীক গবেষণা চালিয়েছেন নিউ জিল্যান্ড ইনস্টিটিউট অব কেমিস্ট্রির ওয়েলস অ্যান্ড ফ্যাট স্পেশালিস্ট গ্রুপের চেয়ারম্যান লরেন্স আইরেস। আগের বিভিন্ন গবেষণার ওপর তিনি চালিয়েছেন মেটা-অ্যানালাইসিস। সেখানে উঠে এসেছে এই তেলের যাবতীয় তথ্য।

নারকেল তেল ৯২ শতাংশ স্যাটুরেটেড ফ্যাট। আছে এলডিএল বা ক্ষতিকর কোরেস্টরেল যার পরিমাণ মাখনের চেয়ে কম। বিষয়টি যখন স্বাস্থ্য, তখন এক্সট্রা-ভার্জিন তেল বাদ দিয়ে সরাসরি নারকেল তেল ব্যবহার মারাত্মক ভুল হবে।

খাবার রান্নার ক্ষেত্রে নারকেল তেলের বহুল ব্যবহার রয়েছে। নারকেল তেলের ভালো দিক বলতে এটি মধ্যমমানের চেইন ফ্যাটি এসিডের (এমসিটিএস) উৎস। এটা এমন এক ফ্যাট যা দেহ বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে। অন্যান্য ফ্যাট অপেক্ষা এই ফ্যাটকে দেহ অনেক সহজে গ্রহণ করতে পারে। কিন্তু নারকেলের তেলের ক্ষেত্রে এমসিটিএস নিয়ে আগে গবেষণা হয়নি। মিডিয়াম-চেইন ফ্যাটি এসিড বলা হলেও রাসায়নিক দিক থেকে মিডিয়াম বা লং-চেইন ফ্যাটি এসিড হিসাবে বিবেচনা করা হয়। নারকেল তেলে ৩ শতাংশেরও কম এমসিটি রয়েছে।

কোলেস্টরেলের ক্ষেত্রে এর এলডিএল থাকলেও এতে এইচডিএল বা উপকারী কোলেস্টরেলও রয়েছে। সবমিলিয়ে তাই উপকার করে দেহের। কিন্তু যে এলডিএল রয়েছে তাতে আর্থেরোজেনিক উপাদান রয়েছে। অর্থাৎ এরা ধমনীতে প্লাক সৃষ্টিতে সহায়তা করে।

পুষ্টি উপাদানের ক্ষেত্রে স্যাটুরেটেড ফ্যাট কতটা উপকারী তার আলোচনা বেশ গুরুত্বপূর্ণ। এটা যে হৃদরোগের জন্য দায়ী থাকে তা নিঃসন্দেহে বলা যায়। এ নিয়ে নানা বিতর্কও রয়েছে। তবে অলিভ ওয়েলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তেল বরং হৃদযন্ত্রের রক্ষক হিসাব কাজ করে। তাই এই তেলটিকেই ব্যবহার করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *