ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া থেকে রিতা (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্তলাশ উদ্ধার করে পুলিশ। রিতা ওই এলাকার মোস্তাকিম মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, রাতে ওই গৃহবধূ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর থেকেই নিহত রিতার স্বামী মোস্তাকিম পলাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *