ঝিকরগাছায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা
ঝিকরগাছায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা

ঝিকরগাছায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা

বিডি নিউজ ৬৪: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাহাজ্জান সরদারকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গদখালি বাজারে এ ঘটনা ঘটে। রাহাজ্জান সরদার উপজেলার মঠবাড়ি-গদখালি গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন বলে জানা গেছে। যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লা আল মামুন তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গদখালী বাজারের একটি সেলুনে ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) সদস্য রাহাজ্জান। এ সময় হেলমেট পরিহিত দুজন মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় রাহাজ্জানকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, এর আগে ৫ জুলাই বাড়িতে গিয়ে রাহাজ্জানের বড় ভাই হাসান সরদারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *