অস্ত্র ও বিপুল পরিমাণ পাইরেটেড সিডিসহ আটক ৯
অস্ত্র ও বিপুল পরিমাণ পাইরেটেড সিডিসহ আটক ৯

অস্ত্র ও বিপুল পরিমাণ পাইরেটেড সিডিসহ আটক ৯

বিডি নিউজ ৬৪: রাজধানীতে অস্ত্রসহ নকল সিডি-ডিভিডি নির্মাতা সেলিম খান ও তার আট সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া বিষয়টি জানান।

তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নকল (পাইরেসি) সম্রাট সেলিম খান ও তার আট সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি ও পর্নো সিডি উদ্ধার করা হয়। এ বিষয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে র‌্যাব বিফ্রিং করবে। বিফ্রিংয়ে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *