সমকামী ছবি স্টারিং রণবীর অ্যান্ড হৃতিক
সমকামী ছবি স্টারিং রণবীর অ্যান্ড হৃতিক

সমকামী ছবি স্টারিং রণবীর অ্যান্ড হৃতিক

বিডি নিউজ ৬৪: ভারতের পরিচালক সঞ্জয় নাগ সমকামিতা নিয়ে একটি ছবি করতে চলেছেন। নাম স্টারিং রণবীর অ্যান্ড হৃতিক। তবে ছবিতে রণবীর কাপুর বা হৃতিক রোশন থাকবেন কিনা জানা যায়নি। ছবির চরিত্রদের নাম এটা। পরিচালক অবশ্য পদবী ব্যবহার করেননি।

পরিচালক জানিয়েছেন, চরিত্র দু’টি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কোথাও এদের রণবীর কাপুর বা হৃতিক রোশনের নামে সম্বোধন করা হয়নি। ছবিতে শুধু রণবীর ও হৃতিক নাম দু’টি বলা হয়েছে। ছবিটি প্রেমের গল্প নিয়ে তৈরি। দু’জন মহিলাকে ঘিরে এগিয়েছে ছবির গল্প। রণবীর ও হৃতিক তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ছবিটি ইংরেজি ও হিন্দি ভাষায় বানানো হবে। আপাতত সহপ্রযোজকের সন্ধানে রয়েছেন সঞ্জয় নাগ। ছবির বাজেট ৩ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ভারতের বান্টি টকিজ দিচ্ছে ১০ হাজার মার্কিন ডলার।

সঞ্জয় নাগের প্রথম ছবি ছিল মেমরিজ ইন মার্চ। ছবিটিকে অভিনয় করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। ছবির বিষয়বস্তু ছিল এক মা সন্তানের মৃত্যুর পর আবিষ্কার করে তার ছেলে সমকামী ছিল। যে ছেলেটির সঙ্গে তার সম্পর্ক ছিল তার প্রতি সেই মায়ের ব্যবহার, অনুভূতি এসব নিয়েই সঞ্জয় নাগ তৈরি করেছিলেন মেমরিজ় ইন মার্চ। ২০১০-এ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি গিয়েছিল। সেই বছর ছবিটি সেরা ইংলিশ ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *