নাগরিকদের যৌনজীবনের তথ্য সংগ্রহ করবে সুইডিস সরকার
নাগরিকদের যৌনজীবনের তথ্য সংগ্রহ করবে সুইডিস সরকার

নাগরিকদের যৌনজীবনের তথ্য সংগ্রহ করবে সুইডিস সরকার

বিডি নিউজ ৬৪: নাগরিকদের যৌনজীবনের তথ্য সংগ্রহ করবে সরকার। আর সেই কারণে আগামী তিন বছরের একটি অনুসন্ধান কার্যক্রম শুরু করতে চলেছে সুইডেন। স্বাস্থ্যমন্ত্রী গ্যাবরিয়েল উইকস্ট্রর্মের বক্তব্যকে ‘কোট’ করে এমনটাই স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী উইকস্ট্রর্ম জানিয়েছেন, শুধু যৌনতা বিষয়ক সমস্যার প্রেক্ষাপটেই নয়… যৌন সুখানুভূতির দিকগুলোও বিবেচনায় নিয়ে যৌন স্বাস্থ্য নীতি করা উচিত।

মন্ত্রীর একটি লেখাকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম জানাচ্ছে, গত কয়েকদিন আগে সুইডিসরা আগের চেয়ে অনেক কম যৌনতায় মিলিত হচ্ছে বলে দেশের কয়েকটি ট্যাবলয়েড পত্রিকার সমীক্ষায় উঠে এসেছে। এই সমীক্ষার ফল সত্য কিনা বা সত্য হলে কেন এমন হচ্ছে- অনুসন্ধান কার্যক্রম শেষে সেটি বের হয়ে আসবে বলে ধারণার কথা জানিয়ে উইকস্ট্রর্ম লেখেন, মানসিক চাপ একটা সমস্যা হতে পারে।

সুইডেনের নাগরিকদের যৌনজীবন নিয়ে তথ্যানুসন্ধানের এই কাজ করবে দেশের জনস্বাস্থ্য সংস্থা। আর ২০১৯ সালের জুনের মধ্যে এর চুড়ান্ত ফল প্রকাশ্যে নিয়ে আসা হবে। তিন বছর ধরে চলবে এই সমীক্ষা।

উইকস্ট্রর্ম বলেন, “বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে যৌনতার বিষয়টি রয়েছে মনে হলেও এখনও লজ্জার কারণে এই বিষয়ের আলোচনায় একটা আবরণ রয়ে গেছে। বিষয়টি রাজনৈতিক বিতর্কেও অনুপস্থিত।”

এ ছাড়াও বাবা-মা, শিক্ষক এবং সরকারের কর্মকর্তারা থেকে শুরু করে বেশিরভাগ মানুষ যৌনতা বিষয়ে কথা বলতে বিব্রত বোধ করলে এ ধরনের সমস্যা মোকাবেলা করা কঠিন হবে বলে মনে করেন সুইডিস স্বাস্থ্যমন্ত্রী। আর সেই কারণেই যৌনতা নিয়ে নীতি করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *