জার্মানির সহজ জয়; ইংল্যান্ডের জন্য হতাশা
জার্মানির সহজ জয়; ইংল্যান্ডের জন্য হতাশা

জার্মানির সহজ জয়; ইংল্যান্ডের জন্য হতাশা

বিডি নিউজ ৬৪: বিশ্বকাপ বাছাইপর্বে মঙ্গলবার রাতের ম্যাচে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথম দুই ম্যাচে নরওয়ে ও চেক রিপাবলিককে হারানো জার্মানি নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলের ব্যবধানে সহজেই পরাজিত করে। অন্যদিকে স্লোভানিয়ার মাঠে ড্র করেছে ইংল্যান্ড।

হানোভারে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে জার্মানি। চার মিনিটের ব্যবধানে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় তারা। ত্রয়োদশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে মিডফিল্ডার ড্রাক্সলারের জোরালো শটে প্রথম গোল আসে। চার মিনিট পরই খেদিরার দারুণ এক হেডে  ব্যবধান দ্বিগুণ হয়। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি।

অন্যদিকে দুই ম্যাচ জেতার পর হতাশাজনক পারফর্মেন্স উপহার দিয়েছে ইংল্যান্ড। স্লোভানিয়ার বিপক্ষে গোলশুন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল ইংল্যান্ড। এরপর শনিবার মাল্টাকে ২-০ গোলে হারিয়েছিল গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ড্র করলেও তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *