বিডি নিউজ ৬৪: ভারতে ‘ব্রিকস’ শীর্ষ বৈঠকের পর পাকিস্তান-ভারত উত্তেজনা হ্রাস পাবে। সম্প্রতি এমনটাই মন্তব্য করলেন চীনের বিদেশ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছন, পরমাণু অস্ত্রধর দেশ দু’টির মধ্যে সমঝোতার চেষ্টা চীন করবে।
এশিয়ার উদীয়মান নতুন অর্থনৈতিক শক্তি চীন-রাশিয়া-ব্রাজিল-ভারত-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হয়েছে ‘ব্রিকস।’
চীনা বিদেশ মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক দফতরের শিয়াও কিয়ান বলেন, কাশ্মির ইস্যুতে পাক-ভারত উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগে রয়েছে চীন। বেজিং সফররত পাকিস্তানের সিনিয়র সাংবাদিকের একটি দলকে এ কথা বলেন তিনি।
দুই দেশের মধ্যে বিরাজমান ‘তিক্ত বিতর্ক’ সংলাপের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, পাক-ভারত টানাপড়েন সম্পর্ককে স্বাভাবিক করার প্রচেষ্টা করবে চীন।
এ ছাড়াও ভারতের সঙ্গে সংলাপের বিষয়ে পাকিস্তানের ‘প্রতিশ্রুতি’কে চীন স্বাগত জানাচ্ছে বলেও জানিয়েছেন কিয়ান।
চলতি মাসের ১৫ এবং ১৬ তারিখে গোয়াতে অনুষ্ঠিত হবে অষ্টম ব্রিকস শীর্ষ সম্মেলন। চীনের প্রেসিডেন্ট শি জিয়ানপিং এতে যোগ দেওয়ার জন্য গোয়া আসবেন। বৈঠকের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল