রাজবাড়ীতে পবিত্র আশুরা পালিত
রাজবাড়ীতে পবিত্র আশুরা পালিত

রাজবাড়ীতে পবিত্র আশুরা পালিত

বিডি নিউজ ৬৪: যথাযথ মর্যাদার সঙ্গে রাজবাড়ীতে আজ বুধবার পবিত্র আশুরা পালিত হয়েছে। এবার জেলার ১৭টি স্থানে আশুরা উপলক্ষে শোক মিছিল বের করা হয়।

এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা শহরের আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শহরের বড় মসজিদ থেকে বের করা হয় শোক মিছিল। মিছিলে নেতৃত্ব দেন রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী, আঞ্জুমান-ই- কাদেরীয়া রাজবাড়ী জেলা শাখার সভাপতি কাজী ইরাদত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ। কয়েক হাজার মানুষের অংশগ্রহণে মিছিলটি রাজবাড়ী বাজারসহ জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *