ঢালাই লোহার পাত্র ঝকঝকে পরিষ্কার রাখার দারুণ উপায়
ঢালাই লোহার পাত্র ঝকঝকে পরিষ্কার রাখার দারুণ উপায়

ঢালাই লোহার পাত্র ঝকঝকে পরিষ্কার রাখার দারুণ উপায়

বিডি নিউজ ৬৪: ঢালাই লোহার কড়াই, তাওয়া কিংবা এ ধরনের পাত্র দ্রুত মরিচা পড়ে যায়। আর এ কারণে তা সঠিকভাবে ঝকঝকে পরিষ্কার করা কিংবা সেভাবে সংরক্ষণ করা খুবই কঠিন। এ লেখায় দেওয়া হলো একটি দারুণ উপায়। এ উপায়ে ঢালাই লোহার পাত্র ঝকঝকে পরিষ্কার রাখা সম্ভব। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
ঢালাই লোহার পুরনো কড়াই, তাওয়া কিংবা অনুরূপ বাসনপত্র অনেকের বাড়িতেই রয়েছে। এসব সঠিকভাবে ব্যবহার না করে অনেকেই তা বাড়ির কোনে ফেলে রাখেন এবং ক্রমে তা ব্যবহারের অযোগ্য হয়ে যায়। ঢালাই লোহার বাসনপত্র বেশ কয়েকটি কারণে রান্নার জন্য উপযুক্ত। এগুলোতে যে তাপমাত্রা তৈরি হয় তা ভাজাভাজি কিংবা কিছু খাবার রান্নার জন্য অত্যন্ত উপযোগী। কিছু সহজ পদ্ধতি ব্যবহার করে এগুলো আবার ব্যবহারের যোগ্য করে তোলা যায়।
ঢালাই লোহার বাসনপত্র বেশ কিছুদিন রেখে দিলে তাতে নিজে থেকেই মরিচা বা অনুরূপ ময়লা পড়ে। এ ময়লা দূর করার জন্য স্টেইনলেস স্টিলের চেইনমিল হতে পারে আদর্শ। এক্ষেত্রে ব্যবহারের পর তা কিছুটা ঠাণ্ডা হলে তাতে স্টেইনলেস স্টিলের চেইনমিলের সঙ্গে সামান্য ওভেন ক্লিনার ব্যবহার করে ধুয়ে ফেলুন। আর পানি হিসেবে ব্যবহার করতে হবে সামান্য গরম পানি। এতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর চেইনমিল দিয়ে ঘষে নিতে হবে লোহার বাসন।

দীর্ঘস্থায়ী ঝকঝকে রাখতে চাইলে
আপনার লোহার বাসনটি যখন পরিষ্কার ও ঝকঝকে হয়ে গেল তখন তা সেভাবেই রাখার জন্য ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কিছুদিন পর তা আগের মতোই হয়ে যাবে। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন রান্নার বা খাবারের তেল।  এজন্য আপনার লোহার বাসনটিকে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করতে হবে। এরপর সাবধানে তাতে হালকা করে তেল লাগিয়ে দিতে হবে। এজন্য ব্যবহার করতে পারেন পেপার টাওয়েল। সম্পূর্ণ বাসনটিতে তেল মাখিয়ে তা পরিষ্কার করে আবার চুলায় দিয়ে গরম করে নিতে পারেন।
ব্যবহারে সতর্ক হোন
আপনার প্রিয় ঢালাই লোহার বাসনটি ঠিকভাবে ব্যবহার করতে পারলে বহুদিন একই রকম রাখা সম্ভব। এজন্য কয়েকটি জিনিস মনে রাখা চাই। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাবান বা সাবান জাতীয় উপাদান ব্যবহার না করা। এটি পলিমারের কোটিং উঠিয়ে দেয় এবং লোহার বাসনের ক্ষতি করে। এক্ষেত্রে গরম পানিতে ঘষে ধুয়ে নিলেই সবচেয়ে ভালো হয়। প্রয়োজনে সামান্য লবণ ব্যবহার করে ধুয়ে নিতে পারেন। ব্যবহারের পর দ্রুত ধুয়ে নেওয়া এবং পানি মুছে ফেলা সবচেয়ে ভালো। নিয়মিত ব্যবহার করলে লোহার বাসন সুন্দর ঝকঝকে থাকবে। এতে রান্নাও করা যাবে সঠিক তাপমাত্রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *