স্বতঃস্ফূর্তভাবে চলছে তাজিয়া মিছিল
স্বতঃস্ফূর্তভাবে চলছে তাজিয়া মিছিল

স্বতঃস্ফূর্তভাবে চলছে তাজিয়া মিছিল

বিডি নিউজ ৬৪: রাজধানীতে স্বতঃস্ফূর্তভাবে চলছে তাজিয়া মিছিল। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো বের হয়। হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী আদনানুর জানান, এ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে নিরাপত্তা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। মিছিলে অংশগ্রহণকারীরা নিরাপত্তা বোধ করছেন।

মিছিলে ভলেন্টিয়ারের দায়িত্বে থাকা স্বপন জানান, পুলিশ র‍্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে নিরাপত্তার দায়িত্ব কাজ করছে ভলেন্টিয়াররা। এদিকে রাজধানীর ফার্মগেট থেকে বের হওয়া তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন গ্রিন রোড থেকে আসা সৈয়দ মুসাব্বিরুল হক।

তিনি বলেন, অন্যান্য বারের তুলনায় এবার বেশি নিরাপত্তা পেয়েছি আমরা। সরকার আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। পুলিশ প্রশাসন আমাদের পুরো মিছিলটিকে পল্টন থেকে নিরাপত্তার চাদরে ঢেকে অস্থায়ী কারবালা চত্বরে নিয়ে এসেছে। গত বছর তাজিয়া মিছিলের আগে হোসেনি দালানের ইমামবাড়ায় বোমা হামলার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার ব্যাপক নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *