বাজে নেতার ১০ লক্ষণ জেনে নিন, সতর্ক থাকুন

১. নতুন কর্মীদের প্রতি বসের আচরণ অনেক সময় এমন থাকে—‘এ বিভাগে এভাবেই কাজ করা হয়। আপনার পছন্দ হলে করবেন কিংবা করবেন না।’ কিন্তু আদর্শ বসরা প্রতিনিয়ত পরিবর্তনকে গ্রহণ করে নিতে সচেষ্ট থাকেন।

২. নেতারা তাঁর লক্ষ্য বিষয়ে সচেতন। কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা তিনি ঠিকই বোঝেন। ব্যবসা পরিচালনা কোনো জনপ্রিয় প্রতিযোগিতা নয় যে সেখানে জয়ী হতে হবে। তাই সব সময় চমত্কার ব্যক্তিত্ব হয়ে থাকা যায় না। যাঁরা পুরো সময়টা জনপ্রিয় মানুষ হতে চেষ্টা চালিয়ে যান, তাঁদের দিয়ে আসল কাজগুলো হয় না।

৩. কেবল ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে পড়ে থাকা ভালো নেতার কাজ নয়। বসরা গোটা বিষয় নিয়েই ব্যস্ত থাকেন। তাঁরা সব কাজের সমন্বয় করেন। কর্মীদের প্রতি তাঁরা আস্থাভাজন থাকেন। সঠিক পথের দিশা দেওয়া তাঁদের অন্যতম দায়িত্ব।

৪. আদর্শ নেতারা যাঁদের নিয়ে কাজ করেন তাঁদের প্রত্যেককেই মূল্যায়ন করেন। কতজন তাঁর অধীনে রয়েছেন সেই সংখ্যা নিয়ে তাঁদের মাথাব্যথা নেই। তিনি কাজের মান, দায়িত্বশীলতা ও প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর।

৫. গোপনে বা প্রত্যক্ষভাবে অন্যদের দেখতে না পারা ভালো নেতার কাজ হতে পারে না। তাঁরাই সেরা বস যাঁরা সংশ্লিষ্ট মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান।

৬. সফলতা ও কৃতিত্বের যাবতীয়টা কর্মীদের মাঝে বিলিয়ে দেন প্রিয় নেতারা। কিন্তু বাজে নেতাদের মাঝে এ বৈশিষ্ট্যের দেখা মেলে না। এমনকি অন্যের কৃতিত্বটা পর্যন্ত নিজের করে নেন তিনি। কিছু মিথ্যা আদর্শবাদের দোহাই দিয়ে এ কাজটি করেন তিনি।

৭. খারাপ বসের মনে কোনো সহানুভূতি ও সহমর্মিতা কাজ করে না। অথচ শ্রেষ্ঠ নেতা তাঁরাই যাঁরা উচ্চমানের আবেগগত বুদ্ধিমত্তাসম্পন্ন হয়ে থাকেন। তাঁরা কর্মীদের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকেন।

৮. প্রতিনিয়ত জ্ঞান অর্জনের সচেষ্ট থাকেন ভালো নেতারা। তাঁরা নিজেকে আরো বেশি যোগ্য করে তোলেন জ্ঞানের অন্বেষণে। তাঁরা নিজেকে বোঝেন। এ কারণে অন্যদের সম্পর্কেও খুব সহজে ধারণা লাভ করেন।

৯. যাঁরা নেতা হিসেবে ভালো নন, তাঁদের প্রতি বিশ্বাস আনতে পারেন না অধীন কর্মীরা। যদি আপনার অবস্থাও তেমনি হয়, তাহলে বাজে নেতার তালিকার একজন আপনি।

১০. আদর্শ নেতাদের অতীত জীবন নিয়ে তাঁর কোনো লুকোচুরি নেই। কিন্তু বাজে নেতারা ব্যক্তিগত বিষয়গুলো খুব সাবধানতার সঙ্গে আড়ালে রাখতে চান। সেরা বসদের কর্মজীবন বা অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারেন কর্মীরা। একে আটকানোর পেছনে ব্যস্ত থাকেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *