বিডি নিউজ ৬৪: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে নসিমনের দুই যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন। আজ বুধবার সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজউদ্দিন। নিহতরা হলেন উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের ফটিক মালো ও কায়সার শেখ।
ওসি বলেন, মালিগ্রাম হাট থেকে পাট কিনে নসিমন যোগে বাবনাতলা বাজারে যাচ্ছিলেন কয়েকজন ছোট ব্যবসায়ী। পথে মাদারীপুরগামী হাকিম এন্টারপ্রাইজের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফটিক ও কায়সার মারা যান।
এ সময় সন্তোস পাল ও মনির হোসেন নামে আরও দুই নসিমনযাত্রী আহত হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি এজাজউদ্দিন। বাসটি আটক করলেও পুলিশ এর চালককে ধরতে পারেনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল