বেনাপোলে ফেন্সিডিলসহ ৬ নারী মাদক ব্যবসায়ী আটক
বেনাপোলে ফেন্সিডিলসহ ৬ নারী মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ফেন্সিডিলসহ ৬ নারী মাদক ব্যবসায়ী আটক

বিডি নিউজ ৬৪: বেনাপোল সীমান্তের বড়আচড়া মসজিদ পোস্ট নামক স্থানে অভিযান চালিয়ে ২২০ বোতল ফেন্সিডিলসহ ৬ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে পুটখালী-বেনাপোল সড়ক থেকে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন-বেনাপোল থানার বড়আঁচড়া গ্রামের খলিলের স্ত্রী রাবিয়া খাতুন(৫০), মিলন মিয়ার স্ত্রী দোলনা বেগম(২১), শহিদুলের স্ত্রী বৃষ্টি বেগম(২২), মুসা করিমের স্ত্রী শাহারন(৪৫), কবিরের স্ত্রী ফেরদোসী(৩০) ও মজিবারের স্ত্রী আরিশোন(৩৫)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে জানতে চাইলে ২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে পুটখালী সীমান্ত থেকে ভাড়া করা ইজিবাইকে করে ছয়জন মহিলা মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এমন সংবাদে মসজিদ বাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *