দেশে ধর্মের নামে কোনো বিভেদ সৃষ্টি করতে দেয়া হবে না : ভূমিমন্ত্রী
দেশে ধর্মের নামে কোনো বিভেদ সৃষ্টি করতে দেয়া হবে না : ভূমিমন্ত্রী

দেশে ধর্মের নামে কোনো বিভেদ সৃষ্টি করতে দেয়া হবে না : ভূমিমন্ত্রী

বিডি নিউজ ৬৪: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত প্রেমময় সমাজ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতির সুবাতাস বইছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মের নামে কোন বিভেদ সৃষ্টি করতে দেয়া হবে না। যারা ধর্মের নামে অসৎ কর্ম করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ঠের ষড়যন্ত্র কঠোর হাতে দমন করে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।
শামসুর রহমান শরীফ আজ দুপুরে জেলার ঈশ্বরদীতে শারদীয় দুর্গা প্রতিমা বিসর্জন দিবসে ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দির পরিদর্শনের সময় এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পুজা উদযাপন কমিটির সদস্য সুনীল চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *