বিডি নিউজ ৬৪: ফরিদপুরের সালথা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার ফকির (৪৫) নামে এক কৃষক মারা গেছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাওসার ওই গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে কাওসার ফকির বাঁশ কাটছিলেন। হঠাৎ একটি কাটা বাঁশ পাশের বিদ্যুতের তারে লেগে ছিঁড়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক কাওসার গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নসিমনে করে পাশের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল