কাজে আগ্রহ নেই, বুঝে নিন ৯ লক্ষণে
কাজে আগ্রহ নেই, বুঝে নিন ৯ লক্ষণে

কাজে আগ্রহ নেই, বুঝে নিন ৯ লক্ষণে

বিডি নিউজ ৬৪: কর্মক্ষেত্রে অনেক সময়ই কর্মীরা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তাদের মাঝে ঢিলেঢালা ভাব চলে আসে। তার মানে এই নয় যে কাজটা আর চ্যালেঞ্জিং মনে হচ্ছে না। হতে পারে একঘেয়ে ভাব চলে এসেছে বা বসে প্রতি কোনো কারণে নাখোশ হয়ে রয়েছেন। অনেক সময় নিজের অজান্তেই অনীহা চলে আসে। তবে কখন থেকে এভাবে উৎপাদনশীলতা কমে আসে সে বিষয়ে আপনাকে আগে থেকেই বুঝতে হবে। বেশি দেরি হয়ে গেলে বিপদে পড়ে যাবেন। বিশেষজ্ঞরা এর লক্ষণগুলো সম্পর্কে ধারণা দিয়েছেন।

১. আপনি ঘন ঘন অফিসের জানালা দিয়ে বাইরে তাকান। বাইরে পাখিগুলোকে পরিচিত কোনো চরিত্র বানিয়ে চিন্তা করতে থাকেন। এদের অফিসের অন্যদের চরিত্রে বসিয়ে গল্প সাজাতেও ভালো লাগে।

২. সমস্যা যত কঠিন হবে, তার ওপর নির্ভর করবে আপনি লাঞ্চের জন্য কি খাবেন। কিংবা সমস্যা যতই থাক না কেন, কাজটা শেষ করে কি খাবেন তাই থাকে মাথার ভেতর।

৩. ফেসবুকে বসে বসে পুরনো বন্ধুর বিশ্ববিদ্যালয়ের হলের রুমমেটের কোনো বন্ধুর ছবি বের করে দেখতে থাকেন।

৪. ফেসবুকে প্রত্যেক গ্রুপের চ্যাটে আপনি সক্রিয় থাকেন। শুধু তাই নয়, গ্রুপের চ্যাট আপনিই শুরু করেন।

৫. জনপ্রিয় কোনো টেলিভিশন সিরিজের নতুন পর্ব নিয়ে চিন্তা করা ও কথা বলতেই বেশি সময় অতিবাহিত করেন।

৬. ছোট একটি ডকুমেন্ট পড়তে ঘণ্টাখানিক লাগিয়ে দেন আপনি।

৭. মিনিট বিশেকের মধ্যে আপনি ক্যান্টিনে কিছু না কিছু খেতে যান ৫ বারের মতো।

৮. আপনি ধূমপায়ী নন। কিন্তু ধূমপায়ী সহকর্মীদের সঙ্গে সিগারেট ব্রেকে অংশ নেন।

৯. আগামী মিটিংয়ের প্রস্তুতি না নিয়ে শেষ পর্যন্ত ফেসবুকেই বসে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *