নিহত সৈনিকদের জন্য গান গাইছেন না অমিতাভ
নিহত সৈনিকদের জন্য গান গাইছেন না অমিতাভ

নিহত সৈনিকদের জন্য গান গাইছেন না অমিতাভ

বিডি নিউজ ৬৪: ৭৪তম জন্মদিনে নিজেকে বিতর্ক থেকে দূরেই রাখলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। জানিয়ে দিলেন, উরি হামলায় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কোনো গান গাইছেন না তিনি। এক সংসদ সদস্য প্রস্তাব দিয়েছিলেন বটে, তবে তা পাওয়া মাত্রই নাকচ করে দিয়েছেন বিগ বি। অবশ্য উরি হামলায় নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
জন্মদিনে পাক শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে মন্তব্য করতে নারাজ সিনিয়র বচ্চন। তবে দেশের অন্যান্য বাসিন্দাদের মতোই সীমান্তের অশান্তি নিয়ে চিন্তিত তিনিও। এদিন সাংবাদিকদের তিনি বলেন, দেশবাসীর উচিত এখন সংহতি বজায় রাখা। দেশের জন্য সীমান্তে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের জন্য একসঙ্গে প্রার্থনা করা।
সারা জীবন কাজ করে গিয়েছেন। মানুষকে আনন্দ দিয়েছেন। নিজেও প্রচুর ভালোবাসা পেয়েছেন, আজও পাচ্ছেন। তাই জীবনের শেষ দিন পর্যন্ত কাজই করে যেতে চান বলিউডের সত্তরোর্ধ্ব ‘অ্যাংরি ইয়ং ম্যান’। চান জীবন আরও চ্যালেঞ্জিং হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *