বিডি নিউজ ৬৪: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের খাকচাপাড়া এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান ওরফে পলাশ (২৮)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার আঙ্গারিয়াপাড়া গ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম। জেলা ডিবির ওসি হামিদুর রশিদ বলেন, পলাশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল