বিডি নিউজ ৬৪: বিজয়া দশমীতে আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের পূজামণ্ডপে সিঁদুর উৎসবে মেতে ওঠেন পুণ্যার্থীরা। এ সময় দুর্গাদেবীর চরণে সিঁদুর দিয়ে পরস্পরের কপালে সিঁদুরের রেখা টেনে দেন তাঁরা।
মণ্ডপগুলোতে ঢাকঢোলের বাজনার সঙ্গে মূল উৎসব সিঁদুর খেলায় মাতোয়ারা হয়ে একে অন্যকে সিঁদুরের রঙে রাঙিয়ে তোলেন নারী ভক্তরা। এর আগে শেষবারের মতো পূজাঅর্চনার সঙ্গে দেবীকে অঞ্জলি অর্পণ করেন তাঁরা। বিকেলে শহরের পুণর্ভবা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল