হলি আর্টিজান নিয়ে ফারুকীর হলি বেকারি
হলি আর্টিজান নিয়ে ফারুকীর হলি বেকারি

হলি আর্টিজান নিয়ে ফারুকীর হলি বেকারি

বিডি নিউজ ৬৪: বুসান চলচ্চিত্র উৎসবের বিচারিক কাজে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখন দক্ষিণ কোরিয়ায়। সেখান থেকেই জানান দিলেন নতুন সিনেমা নির্মাণের খবরটি। তাঁর এবারের ছবিটি হবে ঢাকার গুলশানের হলি আর্টিজান মর্মান্তিক ঘটনা নিয়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ভ্যারাইটি তাদের এক্সক্লুসিভ সংবাদ হিসেবে ফারুকীর নতুন ছবি নির্মাণের খবরটি প্রকাশ করেছে।

বুসান থেকে প্রথম আলোর সঙ্গে আলাপে আজ মঙ্গলবার ফারুকীও জানিয়েছেন, আগামী বছরের শুরুতে তাঁর নতুন ছবি হলি বেকারির কাজ শুরু করবেন, যার পুরো গল্প এ বছরের জুলাইয়ে হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। নতুন এই ছবিতে দেশ-বিদেশের অনেক গুরুত্বপূর্ণ ও অগুরুত্বপূর্ণ শিল্পী কাজ করবেন জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *