ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা
ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা

ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা

বিডি নিউজ ৬৪: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ১৯৯৪ সালে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই মামলা করা হয়। ওই শিশুই বর্তমানে ৩৫ বছরের নারী। তিনিই এই মামলা করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্পের আইনজীবী।

মার্কিন ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা হয়েছে। আদালতের বিচারক রনি আব্রামস নিউ ইয়র্কের একটি আদালতে আগামী ১৬ ডিসেম্বর এ অভিযোগের শুনানির দিন ধার্য করেন। তিনি বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে উভয় পকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বানও জানিয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে তার আইনজীবী অ্যালান গার্টেন বলেন, আমি আগেই বলেছি, এ অভিযোগ সুনিশ্চিতভাবে অসত্য এবং রাজনৈতিকভাবে আমার মক্কেলকে হেয় করার প্রয়াস মাত্র। এর আগে ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানা তাদের বিবাহবিচ্ছেদের সময় ১৯৯১ সালে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *