যারা স্বাধীনতা চাননি তারাই এখন জঙ্গিবাদের সঙ্গে জড়িত
যারা স্বাধীনতা চাননি তারাই এখন জঙ্গিবাদের সঙ্গে জড়িত

যারা স্বাধীনতা চাননি তারাই এখন জঙ্গিবাদের সঙ্গে জড়িত

বিডি নিউজ ৬৪: যারা বাংলাদেশের পতাকা চাননি, তারাই এখন জঙ্গিবাদের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। আজ রবিবার নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

জঙ্গিবাদ নির্মূলের ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূল হয়নি তবে অচিরেই নির্মূল হয়ে যাবে। জনগণের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এ দেশে কখনোই কোনো ঝামেলা ছিল না, যা হয়েছে বঙ্গবন্ধুর হত্যার পর। তাদের বিচার হচ্ছে এখন আর দেশে কোনো ঝামেলা নেই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি এস এম মাহবুবুর রহমান, আবু কালাম সিদ্দিক, হারুনুর রশিদ, নাবিলা জাফরিন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, এএসপি (এ সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদ, এএসপি (বি সার্কেল) শরফুদ্দিন, সদর থানার ওসি আসাদুজ্জামান ও ফতুল্লা থানার ওসি কামালউদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *