বাংলাদেশকে জয়ের দরজায় নিয়ে গেলেন তাসকিন!
বাংলাদেশকে জয়ের দরজায় নিয়ে গেলেন তাসকিন!

বাংলাদেশকে জয়ের দরজায় নিয়ে গেলেন তাসকিন!

বিডি নিউজ ৬৪: প্রথম ২ ওভারে মার খাওয়ার পর ফিরেই তাসকিন আহমেদ বাংলাদেশকে জয়ের দরজায় নিয়ে গেলেন। এরপর ৪ ওভারের মধ্যে ৩ উইকেট নিয়েছেন। শিকার করেছেন দুই সেট ব্যাটসম্যান জনি বেয়ারস্টো (৩৫) ও অধিনায়ক জস বাটলারকে (৫৭)। তাতে ১২৩ রানে ৭ উইকেট হারিয়ে এখন ধুঁকছে ইংল্যান্ড। ২৭ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

৮ উইকেটে ২৩৮ রান বাংলাদেশের। ঝড়ো ব্যাটিংয়ের পর মাশরাফি বল হাতে কাঁপিয়ে দিলেন ইংল্যান্ডকে। ৪ ওভারের মধ্যে নিলেন ৩ উইকেট। তাতে ২৬ রানে ৪ উইকেট হারানো দল ইংল্যান্ড। জয়ের সম্ভাবনা ওখানে। কিন্তু ৭৯ রানের জুটি গড়ে বাটলার ও বেয়ারস্টো প্রতিরোধ গড়েন। ২৪তম ওভারে তাসকিন প্রথমে আউট করেন বেয়ারস্টোকে। দুই ওভার পর নাসির হোসেন তুলে নেন মঈন আলিকে (৪)। ঠিক পরের ওভারেই তাসিকন এলবিডাব্লিউর শিকার করেন বাটলারকে। যদিও আম্পায়ার প্রথমে নট আউট দিয়েছেন আপিলে। এরপর বাংলাদেশ ‘রিভিউ’ নিলে আম্পায়ার সিদ্ধান্ত বদলে আউট দেন। রাগান্বিত বাটলার উল্লসিত মাহমুদ উল্লাহর দিকে গিয়েছিলেন তেড়ে। তবে তার বিদায়ের সাথে সাথেই বাংলাদেশের জয়ের আশাটা খুব বেড় গেল। পরের ওভারেই তাসকিনের বলে ক্রিস ওকস ক্যাচ দিলে জয়ের কাছে চলে যায় টাইগাররা। এই ম্যাচ জিতলে শেষ ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *