গঠন করা হলো ‘বাংলাদেশ মিডিয়া ফোরাম
গঠন করা হলো ‘বাংলাদেশ মিডিয়া ফোরাম

গঠন করা হলো ‘বাংলাদেশ মিডিয়া ফোরাম

বিডি নিউজ ৬৪: বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম-এর উদ্যোগে সম্প্রতি ঢাকার লেক শোর হোটেলে বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

এই উদ্যোগটির মূল উদ্দেশ্য সব মিডিয়া ইন্ডাস্ট্রির শীর্ষদের মিডিয়া সেক্টরের উন্নয়ন করার জন্য একই ছাদের নিচে একত্রিত করা। এই অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া চ্যানেল, মিডিয়া এজেন্সি এবং মিডিয়া পৃষ্টপোষকেরা অংশগ্রহণ করেন এবং এই ইন্ডাস্ট্রির এখন কি কি চাহিদা আছে এবং সেই চাহিদা পূরণ করে কিভাবে এগিয়ে যাওয়া যায় তার উপর নানা বিষয় উপস্থাপন করেন।

এই আলোচনা সভার মাধ্যমে ইন্ডাস্ট্রির নতুন একটা প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেয়া হয় ‘বাংলাদেশ মিডিয়া ফোরাম’। মিডিয়া ফোরার্মর ওয়ার্কিং কমিটি তৈরি করা হয় যার সদস্যরা হলেন অজয় কুমার, পরিচালক (মিডিয়া), মিডিয়াকম লিমিটেড; আমান আশরাফ ফায়েজ, ব্যবস্থাপনা পরিচালক, গাজী টেলিভিশন; ইবনে হাসান খান, পরিচালক (বিক্রয় ও বিপনন), চ্যানেল আই; মাজহারুল হক চৌধুরী, হাভাস মিডিয়া বাংলাদেশ লিমিটেড; মোহাম্মদ কামরুল হাসান, বিজনেস ডিরেক্টর, এসিআই লিমিটেড; মোহাম্মদ আকতার হোসেন, হেড অব অপারেশন, সময় মিডিয়া লিমিটেড; মোরশেদ আলম, নির্বাহী পরিচালক, গ্রুপ এম বাংলাদেশ; শরিফুল ইসলাম, প্রতিষ্ঠাতা এবং সম্পাদক বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম লিমিটেড; শিকদার আকতার-উয-জামান, হেড অব মিডিয়া, গ্রামীণফোন লিমিটেড; সুজন মাহমুদ, হেড অব মিডিয়া, প্রাণ-আরএফএল গ্রুপ; সৈয়দ তানজিম রেজওয়ান, পরিচালক (বিপনন), রেকিট বেনকিযার বাংলাদেশ লিমিটেড; তানভির ফারুক, মিডিয়া এবং ইভেন্ট ম্যানেজার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং জিয়াউদ্দিন আদিল, প্রধান নির্বাহী কর্মকর্তা, টপ অব মাইন্ড লিমিটেড।

এছাড়াও ‘বাংলাদেশ মিডিয়া ফোরাম’-এর প্ল্যাটফর্মকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করবার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন অঞ্জন চৌধুরী, মোজাম্মেল হক বাবু, শাইখ সিরাজ এবং ফরিদুর রেজা সাগর,  অ্যাসোসিয়েশান অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো); নঈম নিজাম, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশান বাংলাদেশ (নোয়াব); রফিকুল হক, প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশান বাংলাদেশ (প্রয়াব); গীতিআরা সাফিয়া চৌধুরী এবং রামেন্দু মজুমদার, এডভারটাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ এবং সানাউল আরিফিন, অ্যাড ক্লাবের পক্ষ থেকে।

‘বাংলাদেশ মিডিয়া ফোরাম’-এর একটি লক্ষ্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে মিডিয়া কমিউনিটি আলোচনা এবং বিতর্কের মাধ্যমে আরও স্বচ্ছ এবং দায়বদ্ধ মিডিয়া ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠবে।

এই ফোরামের উল্লেখযোগ্য কিছু কার্যক্রম হলো-
বাণিজ্যিক মিডিয়া পরিচালনার বিভিন্ন সেরা ও ভাল নীতির প্রচার ও ব্যবহার নিশ্চিত করা।
পেশাদার মিডিয়া জনবলের দক্ষতাকে শিক্ষার মাধ্যমে আরও উন্নতিকরন করা।
টিভি, প্রিন্ট, রেডিও এবং ডিজিটাল ইত্যাদি মিডিয়ার প্ল্যাটফর্মকে আরও তথ্যভিত্তিক করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *