চাপ সামলে মাহমুদ উল্লাহর ফিফটি
চাপ সামলে মাহমুদ উল্লাহর ফিফটি

চাপ সামলে মাহমুদ উল্লাহর ফিফটি

বিডি নিউজ ৬৪: ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে সেঞ্চুরি করেছিলেন মাহমুদ উল্লাহ। সেই ম্যাচে অসাধারণ জয় তুলে নিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো খেলেছিল বিশ্বকাপের নক আউট পর্বে। ইংল্যান্ডের হয়েছিল বিদায়। চাপের মুখে সেই স্মৃতি একটু হলেও ইংলিশদের মনে করিয়ে দিলেন মাহমুদ উল্লাহ। এই মিডল অর্ডার ব্যাটসম্যান মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ফিফটি। বাঁচা-মরার লড়াইয়ের এই ম্যাচে শুরু থেকেই বিপদে বাংলাদেশ। এই রিপোর্ট লেখার সময় স্বাগতিকদের সংগ্রহ ২৬ ওভারে ৪ উইকেটে ১০৭। মাহমুদ উল্লাহ ৫১ বলে ৪ বাউন্ডারিত ক্যারিয়ারের ১৬তম ফিফটি করেছেন। তিনি ৫১ ও সাকিব আল হাসান ২ রানে ব্যাট করছেন।

প্রথম ওয়ানডে অবিশ্বাস্য ভাবে হেরেছে টাইগাররা। এই ম্যাচ হারলে সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে। ফেরার আর উপায় থাকবে না। নাসির হোসেন একাদশে ফিরেছেন মোশাররফ হোসেনের জায়গায়। সেই ম্যাচে ক্রিস ওকস ও গত ম্যাচে অভিষেকেই নায়ক জেক বল বাংলাদেশের টপ অর্ডার ভেঙেছেন। দুই ইনফর্ম ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস দলের ২৬ রানের মধ্যেই ফিরে গেছেন। দুজনই ক্যাচ দিয়েছেন ওকসের বলে। ইমরুল ১১ রান করে দলের ২৫ রানে বিদায় নিলেন। পরের ওভারেই নেই ১৪ রান করা তামিম।

চাপে পড়া বাংলাদেশ আরো সতর্ক হয়ে গেল। কিন্তু ১০ রান পরই পড়ল আরেক উইকেট। আগের ম্যাচে অভিষেকেই ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দেওয়া জেক বল এবারও আঘাত হানলেন। মোসাদ্দেক হোসেন ওই ম্যাচে যেভাবে উইকেটে বল টেনে এনে বোল্ড হয়েছিলেন এবার সাব্বির হলেন তাই। ৩ রানে বিদায়। আগের ম্যাচে ছিল ১৮ রান। মাহমুদ উল্লাহ ও মুশফিকুর রহীম এরপর ৫০ রানের জুটি গড়লেন। কিন্তু বলের শর্ট বল খেলতে না পেরে ক্যাচ দিয়ে ফিরলেন মুশফিক (২১)। লড়ে যাচ্ছিলেন মাহমুদ উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *