পূজামণ্ডপের জমি দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
পূজামণ্ডপের জমি দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

পূজামণ্ডপের জমি দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বিডি নিউজ ৬৪: ভোলায় পূজামণ্ডপের জমি দখলকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রবিবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ ও দেবও সম্পত্তি রক্ষা কমিটি।

সকাল ১১টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করে। সমাবশে বক্তৃতা করেন ভোলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, সাধারণ সম্পাদক জয় চন্দ্র দে  প্রমুখ। অবিলম্বে জমি দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিদিন রাত ৭টা থেকে ৮টা পর্যন্ত সকল পূজামন্ডপে ১ ঘন্টা  আলোকসজ্জা বন্ধ রাখার আল্টিমেটাম দেন নেতৃবৃন্দ। তারা জেলা প্রশাসকের মাধ্যমে জমি উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করবেন বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *