বদরুলের ঘটনা আড়াল করতেই জঙ্গিবাদের ঘটনা : দুদু
বদরুলের ঘটনা আড়াল করতেই জঙ্গিবাদের ঘটনা : দুদু

বদরুলের ঘটনা আড়াল করতেই জঙ্গিবাদের ঘটনা : দুদু

বিডি নিউজ ৬৪: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক বদরুল আলমের ঘটনা আঁড়াল করতেই শনিবার সরকার জঙ্গিবাদের ঘটনা সামনে নিয়ে এসেছে। তিনি বলেন, জঙ্গিদের আইনের আওতায় না এনে হত্যা করা হচ্ছে। আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি শীর্ষক এ সভায় অনুষ্ঠিত হয়।

শামসুজ্জামান দুদু বলেন, ক্ষমতাসীনরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিচার করতে চাচ্ছে। তবে সরকারের কাছে আমার প্রশ্ন, সাড়ে ৪ হাজার কোটি টাকা ও শেয়ার বাজারের দুর্নীতির কারণে আপনারা কেনো অর্থমন্ত্রীকে গ্রেপ্তার করছেন না। কেনো তাকে আইনের আওতায় আনছেন না? বাংলাদেশ সরকার ভারতের পাশে আছে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা তিনি বলেন, বাংলাদেশের জনগণ কাশ্মীরের সঙ্গে আছে। কারণ আমরা সাধারণ মানুষকে হত্যা করা হোক, তা আমরা সমর্থন করি না। আর বিএনপিও এই নীতিতে বিশ্বাস করে না।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলা হলে গণতন্ত্রকে মুছে ফেলা হবে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আপনি নির্বাচনকে ভয় পাচ্ছেন। নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করে দেখুন। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায়, সেই বিষয়ে আলোচনা করতে খালেদা জিয়ার সঙ্গে বসুন। নির্বাচনের ঝড় যখন উঠবে তখন আর কোন কিছুতেই কাজ হবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *