ইমরুলের উইকেট হারাল বাংলাদেশ
ইমরুলের উইকেট হারাল বাংলাদেশ

ইমরুলের উইকেট হারাল বাংলাদেশ

বিডি নিউজ ৬৪: ইনিংসে নিজের প্রথম বলেই বাউন্ডারি মেরেছিলেন। মনে হয়েছিল আগের দুই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা ইমরুল কায়েস শুরু করেছেন যেখানে গেল ম্যাচে শেষ করেছেন সেখান থেকে। কিন্তু এবার আর হলো না। ১৮ বলে ২ বাউন্ডারিতে মাত্র ১১ রান করেই ক্রিস ওকসের বলে ডেভিড উইলিকে ক্যাচ দিয়ে ফিরেছেন ইমরুল। আগের ম্যাচে ১১২ রান করেছিলেন তিনি। তামিম ইকবালের (১৩) সাথে যোগ দিয়েছেন সাব্বির রহমান (০)। ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৫ রান। টস হেরে ব্যাট করছে টাইগাররা।

নাসির হোসেন ফিরেছেন একাদশে। বাদ পড়েছেন মোশাররফ হোসেন। অনেকটা গণ দাবির মতো হয়ে উঠেছিল অল-রাউন্ডার নাসিরকে একাদশে ফেরানোর বিষয়টি। তাই হয়েছে। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে তুলনামূলক ঠাণ্ডা আবহাওয়ার সুযোগ নিতে আগে বোলিং করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু টস জিতেছে ইংল্যান্ড।

আগের ম্যাচটা অবিশ্বাস্য ভাবে বাংলাদেশ হেরে বসেছে। সাত্র ১৭ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারানোর মুঠো গলে বেরিয়ে গেছে প্রত্যাশিত সহজ জয়। তাই সিরিজ জয়ের আশা টিকিয়ে রাখতে মাশরাফি বিন মুর্তজাদের এই ম্যাচ জিততেই হবে। নইলে এক ম্যাচ হাতে রেখেই ৩ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে ইংলশিরা। তারা আগের ম্যাচের একাদশ নিয়েই নেমেছে মাঠে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাসির হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

ইংল্যান্ড দল : জ্যাসন রয়, জেমস ভিন্স, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি, জেক বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *