দিনাজপুরে কোচের ধাক্কায় শিশু নিহত
দিনাজপুরে কোচের ধাক্কায় শিশু নিহত

দিনাজপুরে কোচের ধাক্কায় শিশু নিহত

বিডি নিউজ ৬৪: দিনাজপুরে ঢাকাগামী কোচের ধাক্কায় মো. ফাহিম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দিনাজপুর-ঢাকা সড়কের আমতলী নাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুর বাবা মো. নুরুন্নবী (৩৮) ও মা মোছা. খাদিজা বেগম (৩২) আহত হয়েছেন। নিহত ফাহিম জেলার বিরোল উপজেলার জগতপুর গ্রামের বাসিন্দা এবং জগতপুর মাদরাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চিরিরবন্দর থানার এসআই মো. ইয়াকুব আলী জানান, বিরোল উপজেলার জগতপুর গ্রামের বাসিন্দা মো. নুরুন্নবী রবিবার ভোরে স্ত্রী ও ছেলে সাথে নিয়ে ব্যাটারীচালিত নিজ রিক্সা ভ্যান চালিয়ে ফুলবাড়ী শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে উপজেলার দিনাজপুর-ঢাকা সড়কের আমতলী নাড়িয়া বাজার এলাকায় দিনাজপুর হতে ছেড়ে আসা একটি ঢাকাগামী কোচ ভ্যানটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ফলে ভ্যানটি পাকা রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফাহিম মারা যায়। গুরুতর আহত অবস্থায় নুরুন্নবী ও তার স্ত্রী মোছা. খাদিজা বেগমকে দিনাজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *