জয়পুরহাটের আক্কেলপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

বিডি নিউজ ৬৪: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ধানক্ষেত থেকে গত রাতে আরতি রানী নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া আবাসন কেন্দ্রের উজ্জল চন্দ্রের স্ত্রী আরতি রানী গত রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যায়। এরপর থেকে তিনি আর ঘরে ফেরেন নি। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ শনিবার গভীর রাতে তার মরদেহ উদ্ধার করে আক্কেলপুর থানায় নেয়। পুলিশের ধারণা তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *