আজ খেলতে পারেন সৌম্য সরকার
আজ খেলতে পারেন সৌম্য সরকার

আজ খেলতে পারেন সৌম্য সরকার

বিডি নিউজ ৬৪: প্রথম ম্যাচে অবিশ্বাস্য পরাজয়ের পর সিরিজে টিকে থাকতে টিম কম্বিনেশন নিয়ে অনেক হিসাব কষছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট। অলরাউন্ডার নাসির হোসেনের একাদশে ফেরার গুঞ্জনের পাশাপাশি আরও একটি খবর শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। এক ম্যাচ একাদশের বাইরে থাকার পর আজ আবারও ফিরতে পারেন তরুণ ওপেনার সৌম্য সরকার।

বাংলাদেশের এই তরুণ সেনসেশন বেশ কিছুদিন ধরেই ওপেনিংয়ে ব্যাট করতে নেমে সাফল্য পাচ্ছেন না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তিন ম্যাচের একটিতেও সাফল্য পাননি তিনি। তবে এই সুপার স্টাইলিস্ট ব্যাটসম্যানের সামর্থ্য নিয়ে কোচ হাথুরুসিংহে সহ নির্বাচকমন্ডলীর কারও কোন প্রশ্ন নেই। তাই খারাপ সময় কাটিয়ে যাতে আবারও তিনি দলের জন্য অবদান রাখতে পারেন সেই সুযোগ তাকে দিয়ে যাবে ক্রিকেট বোর্ড।

তাই এক ম্যাচ বিরতিতে তাকে আবারও একাদশে আনা হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। আজ সৌম্য সরকার একাদশে সুযোগ পেলে বসে থাকতে হবে নবাগত মোসাদ্দেক হোসেন সৈকতকে। অন্যদিকে মোশারফ হোসেনের জায়গায় নাসিরের ফেরার জোর সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *