পোষা প্রাণীর খাবারের ৪ ভুল করছেন কি?
পোষা প্রাণীর খাবারের ৪ ভুল করছেন কি?

পোষা প্রাণীর খাবারের ৪ ভুল করছেন কি?

বিডি নিউজ ৬৪: অনেকেই কুকুর, বিড়াল কিংবা এ ধরনের প্রাণী পুষলেও সে প্রাণীর জন্য উপযুক্ত খাবার দিতে পারেন না। এতে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। এ লেখায় তুলে ধরা হলো তেমন চারটি ভুল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

১. ওজন বিভ্রাট
পোষা প্রাণীকে অনেকেই সঠিক ওজনে ধরে রাখতে পারেন না। এ ক্ষেত্রে অনেক পোষা প্রাণী বাড়তি খাবার খেয়ে বেশি ওজনের হয়ে যেতে দেখা যায়। আবার কোনো কোনো প্রাণী খাবার কম পেয়ে ওজন অতিরিক্ত হালকা হয়ে যেতেও দেখা যায়। এ ক্ষেত্রে আপনার পোষা প্রাণীর ওজন ঠিক রয়েছে কি না, লক্ষ করুন। যদি ওজন সঠিক না থাকে তাহলে সে অনুযায়ী খাবার দিন।

অবশ্য অনেকে আবার প্রাণীর ওজন বাড়তে দেখলে ক্যালরি অধিক মাত্রায় কমিয়ে দেন। এতে প্রাণীটির রুগ্ন হয়ে যাওয়ার কিংবা দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই খাবারে পরিবর্তনও খুব ধীরে ধীরে করতে হবে।

২. পেট সাপ্লিমেন্ট
পোষা প্রাণীর জন্য অনেকেই পেট সাপ্লিমেন্ট ব্যবহার করেন। কিন্তু মনে রাখতে হবে যে, এগুলো ওষুধ। আপনি যদি ওষুধটি চিকিৎসকের পরামর্শে দেন তাহলে ভিন্ন কথা। কিন্তু নিজে থেকে ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। পর্যাপ্ত খাবার খেলেই আর কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না।

৩. কাঁচা খাবার
আপনি যদি আপনার পোষা প্রাণীকে কাঁচা খাবার খেতে দেন তাহলে তা কয়েকটি কারণে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে অন্যতম ঝুঁকি হলো, কাঁচা মাছ কিংবা মাংসে থাকা ব্যাকটেরিয়া। এ ব্যাকটেরিয়া প্রাণীটির মাধ্যমে আপনার পরিবারের সদস্যদের আক্রমণ করতে পারে। তাই ঘরে পোষা প্রাণীকে সেদ্ধ করে খাবার দেওয়া উচিত।

৪. মানুষের খাবার প্রদান
আমরা অনেকেই আমাদের দৈনন্দিন খাবার থেকে কিছু অংশ পোষা প্রাণীদের দেই। যদিও পোষা প্রাণীর জন্য আলাদা খাবার রয়েছে। মানুষের খাবার তাদের উপযুক্ত নয়। মানুষের খাবার দেওয়ায় তাদের নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি হয়। এ ছাড়া বিভিন্ন প্রাণীর নিজস্ব খাবার, যা অন্য প্রাণীর সঙ্গে মিলবে না। আপনার বাড়িতে যদি পোষা কুকুর-বেড়াল থাকে তাহলে তাদের জন্য বাড়তি মসলা ছাড়াই সামান্য লবণ দিয়ে খাবার সেদ্ধ করে দেওয়া যেতে পারে। এ ছাড়া বাজারে খাবারের প্যাকেট পাওয়া যায়। এগুলো ব্যবহার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *