কিউবার মাটিতে অনুষ্ঠিত হলো আমেরিকা-কিউবা ম্যাচ!
কিউবার মাটিতে অনুষ্ঠিত হলো আমেরিকা-কিউবা ম্যাচ!

কিউবার মাটিতে অনুষ্ঠিত হলো আমেরিকা-কিউবা ম্যাচ!

বিডি নিউজ ৬৪: রাজনৈতিক কারণে সমাজতান্ত্রিক কিউবার জন্মলগ্ন থেকে বৈরী সম্পর্ক আমেরিকার সঙ্গে। রাজনৈতিক অনেক বিষয় নিয়ে এখনও দুই দেশের মুখোমুখি অবস্থান থাকলেও গেল রাতে নতুন একটি ইতিহাস তৈরি হলো কিউবার ফুটবল মাঠে। একটি প্রীতি ম্যাচে হাভানার মাটিতে মুখোমুখি হলো কিউবা ও আমেরিকা!

গতকাল স্থানীয় সময় শুক্রবার রাতে হাভানার এস্তাদিও পেড্রো মারিওতে অনুষ্ঠিত ম্যাচটি শুধুই একটি ফুটবল ম্যাচ ছিল না; ছিল দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি ধাপ। প্রায় অর্ধশতাব্দী ধরে চলা দুই দেশের শীতল যুদ্ধের মাঝে ১৯৪৭ সালের পর এই প্রথমবার কিউবার মাটিতে খেলার সুযোগ পেল যুক্তরাষ্ট্র। ম্যাচটি অবশ্য ২-০ জিতে নেয় যুক্তরাষ্ট্র। তবে কিউবানরা জিতে নিয়েছে সফরকারীদের মন।

কিউবানদের আতিথেয়তায় মুগ্ধ আমেরিকান স্ট্রাইকার জোজি অল্টাডোরি সংবাদমাধ্যমকে বলেছেন, “আজ একটি ইতিহাস সৃষ্টি হলো। দারুণ আতিথেয়তার জন্য কিউবান নাগরিকদের অসংখ্য ধন্যবাদ। আশা করি, দুই দেশের সম্পর্ক উন্নয়নে এমন আয়োজন নিয়মিত হবে।”

প্রীতি ম্যাচটিতে আসলে ফুটবলের চাইতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের রাজনৈতিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এমনকি আমেরিকান কোচ ম্যাচটি এবং তাদের প্রতিপক্ষকে নিয়ে তেমন একটা চিন্তিত ছিলেন না। তবুও একেবারে হেলায় ম্যাচ জিততে পারেনি আমেরিকা। খেলার প্রথম একঘণ্টা গোলশূন্য অবস্থায় পার হয়। এরপর বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামা ওনদোলস্কি ম্যাচটিকে গোলশূন্য ভাবে শেষ হতে দেননি। এরপর জুলিয়ান গ্রিনের গোলে স্কোর হয় ২-০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *