গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযানে সাত জঙ্গি নিহত
গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযানে সাত জঙ্গি নিহত

গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযানে সাত জঙ্গি নিহত

বিডি নিউজ ৬৪: গাজীপুরের আরও একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে সন্দেহভাজন সাত জঙ্গি নিহত হয়েছে।
শনিবার প্রায় একই সময় গাজীপুরের দুটি স্থানে জঙ্গি আস্তানায় র‌্যাব-পুলিশের অভিযান চালানো হয়। একই সময়ে টাঙ্গাইলে র‌্যাবের আরেক অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হন।
ভোরে হারিনালে র‌্যাবের অভিযানের পর বেলা পৌনে ১১টার দিকে নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
বিকালে অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন সাতজনের মৃত‌্যুর খবর সাংবাদিকদের নিশ্চিত করেন। কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামও ঘটনাস্থলে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *