মনে রাখার মতো ফেরা হল না গম্ভিরের
মনে রাখার মতো ফেরা হল না গম্ভিরের

মনে রাখার মতো ফেরা হল না গম্ভিরের

বিডি নিউজ ৬৪: দীর্ঘ দুই বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন একসময়ের নিয়মিত ওপেনার গৌতম গম্ভির। কিন্তু তার এই ফেরাটা মনে রাখার মত হলো না। কিউই বোলারদের দাপটে বেশিদূর যেতে পারেনি অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ইনিংস। এর ফলে দলে নিজের অবস্থান ধরে রাখতে দ্বিতীয় ইনিংসে কিছু করে দেখানোর চাপ বাড়ল গম্ভিরের উপর।

ইন্দোরে শনিবার শুরু হওয়া তৃতীয় এবং শেষ টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ভারত। ম্যাট হেনরির বলে দুই ছক্কা হাঁকিয়ে দারুণ শুরু করেন শিখর ধাওয়ানের জায়গা নেওয়া গম্ভির। ওপেনিং পার্টনার মুরালি বিজয় ১০ রানে টম ল্যাথামের হাতে ধরা পড়লেও খেলা চালিয়ে যান গম্ভির। তার সঙ্গী হন চেতেশ্বর পূজারা। দুজনে মিলে বিপদ সামলানোর চেষ্টা করেন।

কিন্তু কিউই বোলারদের দাপটে বেশিদূর যেতে পারেননি গম্ভির। মাত্র ২৯ রানে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ২৯ রান করতে গম্ভির খেলেছেন ৫৩ বল। দুটি ছক্কার পাশাপাশি ছিল ৩টি চারের মার। সম্ভাবনাময় ইনিংসটি শেষ হওয়ায় শুধু গম্ভির নন, বিপদে পড়ে ভারতও। অধিনায়ক বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানে মিলে বিপদ সামাল দিচ্ছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারত করেছে ৩ উইকেটে ১২১ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *