বিডি নিউজ ৬৪: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোলের পাঠবাড়ি পূজামণ্ডপ আশ্রমে দিনব্যাপী বিনামূলে হোমিও চিকিৎসা সেবা প্র্রদান ক্যাম্প শুরু হয়েছে। ‘আর্তমানবতার সেবা আমাদের লক্ষ্য’- এ স্লোগানকে সামনে রেখে আজ শনিবার সকালে এ ক্যাম্প শুরু হয়।
ক্যাম্প উদ্বোধন করেন চেয়ারম্যান বজলুর রহমান। স্বাস্থ্য সেবা হোমিওপ্যাথি রিচার্জ ব্যবসায়ী মালিক সমিতি এ চিকিৎসা সেবার আয়োজন করেন। পূজামণ্ডপে আসা সকাল থেকে শত শত দরিদ্র মানুষ এই আশ্রমে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। নানা ধরনের জটিল কঠিন রোগের চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধও দেওয়া হয় রোগীদের।
ডা. আমিনুর রহমান, ডা. ইসমাইল হোসেন এবং ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে ২৪ জন হোমিও চিকিৎসক এ ক্যাম্পে বিনামূল্যে রোগীদের চিকিৎসা প্রদান করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল