এই না হলে ‘প্রেমিক’ মেসি!
এই না হলে ‘প্রেমিক’ মেসি!

এই না হলে ‘প্রেমিক’ মেসি!

বিডি নিউজ ৬৪: আর্জেন্টাইন ফুটবল বিস্ময় লিওনেল মেসির ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই। চারবার ব্যালন ডি’অর জয়ী মেসি এবং তার স্ত্রী আন্তোনিলার সম্পর্ক নিয়ে সম্প্রতি একটি খবর বেশ আলোচনায় এসেছে। খবরটি হলো, দুজনেই নিজেদের শরীরের একই স্থানে একই ট্যাটু করিয়েছেন! আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে, এই না হলে প্রেম!

মেসির শরীরে ট্যাটুর অভাব নেই এটা সবারই জানা। গত কয়েক বছরে অসংখ্য ট্যাটু তার শরীরে স্থান পেয়েছে। এমনকী নিজের মায়ের মুখের ছবিও ট্যাটু হিসেবে আঁকিয়েছেন নিজের বাহুতে। তবে তার ডান বাহুতে অঙ্কিত সেই বিশেষ ট্যাটু হঠাৎই নজরে আসে মিডিয়ার। ‘কিংস ক্রাউন’ নামের সেই একই ট্যাটু আন্তোনিলার ডান হাতেও শোভা পাচ্ছে। সম্প্রতি মেসি তাদের একটি পারিবারিক ছবি শেয়ার করলে বিষয়টি প্রকাশিত হয়।

মেসির ভক্তরা বলছেন, মাঠে শৈল্পিক ফুটবলের সৌন্দর্যের মত মেসির ব্যক্তিগত জীবনও সৌন্দর্যে পরিপূর্ণ। এই বার্সেলোনা তারকা এখন ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন। মেসি-আন্তোনিলা দম্পতির দুটি সন্তান আছে। তাদের নাম থিয়াগো এবং মাতেয়ো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *