খালেদার শুভেচ্ছা বিনিময় বাদ, মণ্ডপ পরিদর্শনে ফখরুল
খালেদার শুভেচ্ছা বিনিময় বাদ, মণ্ডপ পরিদর্শনে ফখরুল

খালেদার শুভেচ্ছা বিনিময় বাদ, মণ্ডপ পরিদর্শনে ফখরুল

বিডি নিউজ ৬৪: দুর্গাপূজায় এবার শুভেচ্ছা বিনিময় করছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা বিজয়া দশমীর দিন কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দলের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। সেখানে সম্প্রদায়টির ধর্মগুরু, পুরোহিত, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক, নারী, পুরুষ ও শিশুরা আসেন তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। কিন্তু এ বছর ব্যক্তিগত কারণে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করছেন না খালেদা জিয়া। তবে দুর্গা উৎসব উপলক্ষে এরই মধ্যে সনাতন সম্প্রদায় ও দেশবাসীর উদ্দেশ্যে বাণী দিয়েছেন তিনি।

এদিকে, খালেদা জিয়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বাদ দিলেও তার নির্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন। দলীয় সূত্রের তথ্য, রবিবার বিজয়া দশমীর দিন বনানী সার্বজনীন পূজামণ্ডপ ও ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করবেন বিএনপি মহাসচিব। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের শীর্ষ নেতারা ঢাকার প্রধান প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *