কুষ্টিয়ায় হাতবোমাসহ আটক ২
কুষ্টিয়ায় হাতবোমাসহ আটক ২

কুষ্টিয়ায় হাতবোমাসহ আটক ২

বিডি নিউজ ৬৪: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা মধ্যপাড়া গ্রাম থেকে ৫টি হাতবোমাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে আদাবাড়ীয়া ইউনিয়নের তেকালা মধ্যপাড়া রাস্তা থেকে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটকরা হচ্ছেন-পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাজীপুর হাজীপাড়া গ্রামের মৃত বক্স মণ্ডলের ছেলে বাবলু মণ্ডল (৫০) ও একই উপজেলার ইন্দাবাগান পাড়ার মৃত ফয়েম উদ্দিনের ছেলে হিসাবতুল্লাহ (৩৮)। বাবলু মণ্ডলের বিরুদ্ধে ১টি ও হিসাবতুল্লাহর বিরুদ্ধে ২টি বিস্ফোরক আইনে মেহেরপুরের গাংনী থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির আহমেদ জানান, দৌলতপুর ও পার্শ্ববর্তী গাংনী উপজেলার সীমান্তঘেঁষা গ্রাম তেকালা মধ্যপাড়ায় শুক্রবার মধ্যরাতে পুলিশ অভিযানে গেলে কয়েকজন দুষ্কৃতিকারী বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাদের ধাওয়া করলে একটি ব্যাগে থাকা ৫টি হাতবোমাসহ দুই দুষ্কৃতিকারীকে আটক করে। বোমাসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *