প্রকাশ্যে অক্ষয়-টুইঙ্কেলের দাম্পত্য কেমিস্ট্রি

প্রকাশ্যে অক্ষয়-টুইঙ্কেলের দাম্পত্য কেমিস্ট্রি

বিডি নিউজ ৬৪: বলিউডে অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না কেমিস্ট্রির কথায় সবার মুখে মুখে। বলিউডে যেখানে তাসের ঘরের মতো যখন ভেঙে পড়ছে একের পর এক সম্পর্ক।; তখন তারা দুজন যেন ‘মেইড ফর ইচ আদার’। এতগুলি বছর পার করে এক চিলতেও ফাটল ধরেনি অক্ষয়-টুইঙ্কেল কেমিস্ট্রিতে। এখন প্রশ্ন হচ্ছে, তাদের এই শক্তিশালী দাম্পত্য জীবনের গোপন ফর্মুলা কী! নায়িকার কথায়, প্রতারণাহীন সম্পর্ক। এটাই তাদের বৈবাহিক জীবনের রহস্য। যেটা তিনি শিখেছেন জীবনসঙ্গী অক্ষয়ের কাছ থেকে!

তবে টুইঙ্কেলের এমন মন্তব্যের পর নিন্দুকেরা বলছেন অন্যকথা। তাদের মতে, এসবই অক্ষয়ের ভাল সাজার চেষ্টা। টুইঙ্কেলকে বিয়ের আগে তার সম্পর্ক ছিল রাভিনা ট্যান্ডন আর শিল্পা শেঠির সঙ্গে। তাদের সঙ্গে প্রতারণা করে সেই সম্পর্ক ভাঙেন অক্ষয় নিজেই। তার পর বিয়ে করেন টুইঙ্কেলকে। বিয়ের পরেও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে চলেছিল তার হালকা একটা প্রেমপর্ব। সেই দিকে যাতে অসুবিধা না হয়, সেই জন্যই স্ত্রীর কাছে এই প্রতারণাহীন সম্পর্কের নমুনা দেওয়া। অর্থাৎ যার সঙ্গে যা-ই করে থাকুন না কেন তিনি, স্ত্রীকে প্রতারণা কখনই করবেন না! দিনের শেষে ফিরে আসবেন তার কাছেই।

কিন্তু লোকে যাই বলুক না কেন স্বামীকে নিয়ে কোনও প্রশ্ন নেই টুইঙ্কেলের মনে। চুটিয়ে সংসার করছেন তিনি। আর অক্ষয়ও এখন টুইঙ্কেল অন্তপ্রাণ। তাই আপনিও যদি এমন দাম্পত্য চান তাহলে মেনে চলুন ফর্মুলা ‘প্রতারণাহীন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *