বিডি নিউজ ৬৪: শুধু উৎসব কিংব উপলক্ষ নয়; নতুন জুতা যেকোন সময় কেনার দরকার হতে পারে। আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গপূজা। পূজায় নতুন জুতা পরে ঘোরাঘুরির আনন্দের কোনো তুলনা নেই। কিন্তু কখন যে বেরসিক ফোস্কা পায়ে স্থান নেয় এবং ঘোরাঘুরির আনন্দটাই মাটি করে দেয়! কী করবেন এমন হলে?
১. ঠান্ডা পানিতে লবণ দিয়ে ফোস্কা পড়া জায়গা ভিজিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এতে জ্বালাপোড়া কমবে এবং ফোস্কার ফুলে উঠা অনেকাংশে কমে যাবে বেশ সহজেই।
২. খুব সহজ ঘরোয়া সমাধানের মধ্যে অন্যতম হচ্ছে টুথপেস্টের ব্যবহার। ফোস্কা পড়া স্থানে যতো দ্রুত সম্ভব টুথপেস্ট লাগিয়ে নিন। এতে ফুলে উঠা এবং ফোস্কার ভেতরের পানি খুব সহজেই কমে যাবে এবং এতে জ্বালাপোড়াও কমে আসবে অনেক।
৩. ফোস্কা পড়া স্থানে দ্রুত ডিমের সাদা অংশ লাগিয়ে নিলে ফোস্কার সমস্যা থেকে অনেক ভালো রেহাই পাওয়া যায়। অনেক সময় দ্রুত ডিমের ব্যবহারে চামড়ায় ফোস্কাই পড়ে না।
৪. ফোস্কা পড়া সমস্যার আরেকটি সহজ সমাধান হচ্ছে ডিওডোরেন্টের ব্যবহার। স্প্রে ডিওডোরেন্ট নয় ডিও রোল অন ধরণের ডিওডরেন্ট ফোস্কার উপরে লাগিয়ে নিলে অনেকটা উপশম হবে বেশ দ্রুত।
৫. গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান খুব দ্রুত ফোলা কমাতে এবং জ্বালা বন্ধ করতে সহায়তা করে। যদি হাতের কাছে গ্রিন টি না থাকে তাহলে ব্ল্যাক টি দিয়েও কাজ চালাতে পারেন। এতেও ভালো ফল পাবেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল